ad728

কাপাসিয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কাপাসিয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত


গাজীপুর জেলা পুলিশ এসপি’র উদ্যোগকে কাপাসিয়া উপজেলায় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতন বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল গতকাল। পুলিশ সুপারের পক্ষে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম মাদক বিরোধী ফোটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করেন।
উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ৫নং ওয়ার্ড রাউৎকোনা বনাম ৮নং ওয়ার্ড খোদাদিয়া। এতে ৫নং ওয়ার্ড দল’কে ৮নং ওয়ার্ড দল ১-০ গোলে পরাজিত করে বিজয়ী পুরস্কার গ্রহন করেন। মাদক ও জঙ্গীবাদ বিরোধী ফোটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, সাংবাদিক মো: মজিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।